১৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ১ ফাল্গুন, ১৪৩২ | ২৫ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

বদরখালী সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে এমপি জাফর আলম


বার্তা পরিবেশক:

দক্ষিণ এশিয়ার বৃহত্তম সমবায়ী প্রতিষ্ঠান কক্সবাজারের চকরিয়ার বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতি পরিচালনায় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। এই উপলক্ষে আয়োজন করা হয় অভিষেক অনুষ্ঠানের। অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ।
বৃহস্পতিবার (৬ অক্টোরব) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির কার্যালয়ের নিচে খোলা চত্বরে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির নবনির্বাচিত সভাপতি দেলোয়ার হোছাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. মঈন উদ্দিন।

অভিষেক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান. উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত উজ-জামান, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের সভাপতি ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে হোছাইন আরিফ, উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।