১৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২ ফাল্গুন, ১৪৩২ | ২৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

বদরখালী বাজারে ফের খাবার হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলার উপকূলের বৃহত্তর বদরখালী বাজারে ৭ দিনের মধ্যে আবারও গতকাল রোববার বিকালে চকরিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা নুরুউদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের নেতৃত্বে দুইটি খাবার হোটেলে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে হোটেলে খাবার তৈরি করায় দুই প্রতিষ্টানকে ২৫ হাজার টাকা ভ্রাম্যমান আদালত জরিমানা করা হয়েছে। অভিযানে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট বাজারে খাবার হোটেল আল্ আমিনকে ১৫ হাজার, দানু মিয়া হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানের সময় বদরখালী ইউপি চেয়ারম্যান খাইরুল বশর, বদরখালী ফাঁড়ীর পুলিশ সদস্যরা, অরুণ কান্তি চাকমা, ভ্রাম্যমান আদালতের পেশকার রতন কান্তি, বাজার কমিটির সাধারণ সম্পাদক মনজুর আলম, সাংবাদিকসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বদরখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওসমান গণি বলেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান ভ্রাম্যমান আদালতের জরিমানা ভয়ে অস্বাস্থ্যকর হোটেল ব্যবসায়ীরা আতংকে ভূগছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।