১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

বদরখালী নৌ-পুলিশের অভিযানে সাত হাজার মিটার কারেন্ট জাল জব্ধ ও পুড়িয়েছে


‘জাটকা ইলিশ ধরবো না , দেশের ক্ষতি করবো না’ এ শ্লোগানকে সামনে জাটকা সংরক্ষন সপ্তাহ-১৭ উপলক্ষে চকরিয়া উপজেলার উপকুলীয় এলাকা বদরখালী নৌ-পুলিশ ফাঁড়ী সাত হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্ধ করে পুড়িয়ে দিয়েছে।
পুলিশের সুত্রে জানা যায় , বদরখালী নৌ-পুলিশ ফাঁড়ির আইসি এসআই মোঃ ইসমাইল হোসেনের নেতৃত্বে মহেশখালী চ্যানেল সহ উপকুলীয় নদী চ্যানেল গুলোতে নিয়মিত অভিযান অব্যহত রেখেছে এবং স্থানিয় ভাবে জেলেদের মাঝে জাটকা ইলিশ ধরার কুফল সহ বিভিন্ন বিষয়ে অবহিত সহ সচেতনতা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসাবে গত তিন দিনে মহেশখালী চ্যানেল হতে প্রায় ৭ (সাত) হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্ধ করে । গতকাল বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকার সময় চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, ফিল্ড এসিস্টেন্ড মোঃ সাঈদ উল্লাহ, সাংবাদিক ও স্থানিয় গন্যমান্য ব্যাক্তিগনের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংশ করা হয়েছে কারেন্ট জাল । এ সময় বদরখালী নৌ-পুলিশ ফাঁড়ির আইসি এসআই মোঃ ইসমাইল হোসেন সহ ফাঁড়ীর সকল কর্মকর্তা সহ পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।