৬ এপ্রিল, ২০২৬ | ২৩ চৈত্র, ১৪৩২ | ১৭ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

বদরখালীতে ব্যবসায়ীকে মারধর, নগদ টাকা লুটে নেয়ার অভিযোগ

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলার বদরখালীতে ব্যবসায়ীকে মারধর করে নগদ টাকা ও মোবাইলসহ মালামাল লুটের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে বাজারের ভেতরে একটি খাবার হোটেলে ঘটেছে হামলা ও টাকা লুটের এ ঘটনা। আহত ওই ব্যবসায়ীকে ঘটনার পর অপরাপর ব্যবসায়ীরা এগিয়ে এসে উদ্ধার করে চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করেছে।
অভিযোগে আহত ব্যবসায়ী বদরখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মগনামা পাড়া এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে হাবিব উল্লাহ জানান, বুধবার রাতে বদরখালী বাজারস্থ তাঁর দোকানের কাকড়া ব্যবসার হিসাব শেষ করে ইউপি সদস্য নুরুল কাদেরকে সাথে নিয়ে ফেরিঘাট এলাকায় কুমিল্লাহ হোটেলে বসে নাস্তা করছিলেন। ওইসময় রাত সাড়ে ১১টার দিকে অতর্কিত কুতুব নগর এলাকার মৃত আবু ছৈয়দের ছেলে কোরবান আলী, আব্দু রহিম ও নুরুল ইসলাম সহ ৫-৬ জনের একটি দুর্বৃত্ত হোটেলে ঢুকে তার ওপর হামলা করে।
আহত হাবিব উল্লাহ জানান, হামলার সময় অভিযুক্তরা তাকে মারধর করতে করতে আমাকে মাটিতে লুঠিয়ে ফেলে। এসময় তাঁরা কাকড়া ও মাছ বিক্রি বাবত আমার কাছে থাকা ৯০ হাজার টাকা, দুইটি মোবাইল ও বেশ কিছু কাগজপত্র লুটে নিয়ে যায়।
ঘটনাস্থলে উপস্থিত ইউপি সদস্য নুরুল কাদের জানান, আমরা দুইজন হোটেলে বাইরে পাকিংয়ে বসে নাস্তা করছিলাম। ওইসময় ব্যবসায়ী হাবিব উল্লাহ’র ওপর অতর্কিত হামলা চালানো হয়। ঘটনার সময় আমি বাঁধা দিয়েও তাদের কবল থেকে আক্রান্ত হাবিব উল্লাহকে রক্ষা করতে পারিনি। ঘটনার ব্যাপারে মামলার প্রস্ততি চলছে বলে জানিয়েছেন আহত ব্যবসায়ী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।