৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

বঙ্গোপসাগর থেকে অস্ত্রসহ ১৩ জলদস্যু আটক

বঙ্গোপসাগর থেকে অস্ত্রসহ ১৩ জলদস্যুকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় দস্যুদের কাছে জিম্মি থাকা সাত জেলেকেও উদ্ধার করা হয়। আটক দস্যু ও উদ্ধার হওয়া জেলেদের নামপরিচয় পাওয়া যায়নি।

রোববার (২৬ মার্চ) রাত সাড়ে ৮ টায় কুতুবদিয়া-মাতারবাড়ী চ্যানেলের ২৬ চ্যানেলের গভীর সাগরে অভিযান চালিয়ে দস্যুদের আটক ও জেলেদের উদ্ধার করা হয়।

কক্সবাজার বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ বাংলানিউজকে জানান, মাছ ধরার ট্রলার লুট ও জেলেদের জিম্মির খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল বিকেলে কুতুবদিয়া-মাতারবাড়ী চ্যানেলের গভীর সাগরে অভিযান চালায়।

এসময় লুটের শিকার ট্রলারটিসহ ১৩ জলদস্যুকে আটক এবং তাদের কাছে জিম্মি থাকা সাত জেলেকে উদ্ধার করে।

কোস্টগার্ড পূর্ব-জোনের কমান্ডার মো. ওমর ফারুক জানান, অভিযানের সময় দস্যুদের কাছ থেকে ২০ রাউন্ড গুলি, ১০ টি চাপাতি, ১০ টি মোবাইল ফোন ও নগদ ৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।