৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জন্মদিনে লাবণী থেকে সুগন্ধা পয়েন্ট পর্যন্ত সড়কবাতি আলোকিতকরণ প্রকল্প উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি:

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে কক্সবাজারের হোটেল-মোটেল জোন লাবণী পয়েন্ট থেকে সুগন্ধা পয়েন্ট পর্যন্ত দেড় কিলোমিটার সড়কবাতি আলোকিতকরণ প্রকল্প উদ্বোধন হয়েছে। সোমবার সন্ধ্যায় হোটেল সী-গালের সামনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।
কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম তারিকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, হোটেল সী-গালের স্বত্বাধিকারী মাসুম ইকবালসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এসময় কক্সবাজার পৌরসভার প্রকৌশল শাখার কর্মকর্তা ইঞ্জিনিয়ার রুমেল বড়ুয়া, ইঞ্জিনিয়ার টিটন দাশ ও ঠিকাদার প্রতিষ্ঠান আরপি কনস্ট্রাকশন এর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার আবুল কালাম আজাদ রানাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে কক্সবাজার পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে নতুনভাবে তৈরি করা এমজিএসপি প্রকল্পের সড়কগুলোতেও আধুনিক লাইটিং সিস্টেম চালু করা হবে বলে জানান মেয়র মুজিবুর রহমান।
এর আগে দোয়া মোনাজাতের মাধ্যমে সুইচ টিপে সড়কবাতি জ্বালিয়ে পুরো সড়ক আলোকিতকরণ কার্যক্রমের সূচনা করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।