৩০ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

বঙ্গবন্ধু তুমি ছিলে তুমি আছো, মো. আলী আশরাফ মোল্লা

এই বাংলার পূর্ব আকাশে সূর্য উদিত হবে যতদিন
আমাদের মহান নেতা বঙ্গবন্ধুর নাম রবে ততদিন
যারা ভেবেছিল পনের আগস্টের পরে নিভে যাবে প্রদীপ
ইতিহাস তাদের ক্ষমা করেনি মরেছে ফাঁসির কাষ্টে তারা।

বঙ্গবন্ধু বাঙালি আর বাংলাদেশ একই সূত্রে গাথা
একটি ব্যতীত অন্যটি কল্পনাও করা যায় না
পনের আগস্ট তোমার শোক থেকে শক্তি পায়
শোক থেকে জাগরণ তৈরি হয় আমাদের মনে।

তুমি নেই আমাদের বাস্তব জীবনে
অথচ তোমার স্মৃতি আদর্শ রয়েছে
আমাদের জীবনের প্রতিটি পরতে পরতে
তুমি থাকবে বাঙালির হ্রদয়ে অনন্তকাল ধরে।

এই বঙ্গ,এই দেশ এই বাংলা রবে যতদিন
তোমার স্মৃতি মুছতে পারবে না কেউ ততদিন
যতই মুছতে চাইবে দুষ্ট চক্র তোমার নাম
ততই তোমার মহিমা উদ্ভাসিত হবে বিশ্বজুড়ে।

তুমি ছিলে তুমি আছো তুমি থাকবে
বাঙালির সমস্ত মস্তিষ্ক বিরাজ করে
তোমার অবদানে আজ আমরা হয় পুলকিত
তোমার কারনেই পেয়েছিলাম স্বাধীন সাবর্ভৌমত্ব।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।