১৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪ ফাল্গুন, ১৪৩২ | ২৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টে উখিয়া অনলাইন প্রেসক্লাবের জয়

নিজস্ব প্রতিবেদক :

উখিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের প্রথম রাউন্ডে বালুখালী ক্রিকেট একাদশকে ৫১ রানের ব্যবধানে হারিয়েছে উখিয়া অনলাইন প্রেসক্লাব।

আজ শনিবার দুপুর ২টায় উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বালুখালী ক্রিকেট একাদশ।

ব্যাট করতে নেমে উখিয়া অনলাইন প্রেসক্লাব ৬ উইকেট হারিয়ে ১৫ ওভারে ১৬৯ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে অনলাইন প্রেসক্লাবের বোলিংদের তোপের মুখে সব উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে বালুখালী ক্রিকেট একাদশ। এতে ৫১ রানের বিশাল ব্যবধানে জয় পায় উখিয়া অনলাইন প্রেসক্লাব।

খেলায় দুর্দান্ত ব্যাটিংয়ে ৩৩ রান ও বোলিংয়ে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন উখিয়া অনলাইন প্রেসক্লাবের অলরাউন্ডার বোরহান বিন আরমান।

উখিয়া অনলাইন প্রেসক্লাব একাদশ : শফি আলম নাধু (অধিনায়ক), মো: জাবের, শাহাদাত, বোরহান বিন আরমান, রুহেল আমিন, সৌরভ, ফারুক, আবছার, খাইরু, রিদুয়ানুর রহমান, খাইরুল আমিন তানভীর।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল উদ্দিন।

টুর্নামেন্ট টি উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও রাইজিং স্টার সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।