৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩ | ১৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

বঙ্গবন্ধু’র মাজার জেয়ারত করলেন এমপি শাহীন

প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহন করেই গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জেয়ারত করেছেন উখিয়া-টেকনাফ থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য শাহীন আক্তার বদি।

বৃহস্পতিবার শপথ গ্রহন করে শুক্রবার দুপুরে টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে গিয়ে ফাতেহা পাঠ করেন শাহীন আক্তার। পরে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলগ থেকে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে শাহীন আক্তারই প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জেয়ারত করেছেন।

এসময় শাহীন আক্তার বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমার স্বামী আবদুর রহমান বদিকে বিশ্বাস করে আমাকে উখিয়া-টেকনাফ আসনে মনোনয়ন দিয়ে আমাকে উখিয়া-টেকনাফের জনগণের  সেবা করার সুযোগ করে দিয়েছেন। তাই আমি জননত্রেী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আগামী দিনে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনে ভূমিকা পালন করতে পারি সেজন্য সবার দোয়া কামনা করছি। মাজার জেয়ারতের সময় শাহীন আক্তারের সাথে ছিলেন এমপি বদি পুত্র শাওন আরমান, মেয়ে সামিয়া রহমান, জামাতা ব্যারিস্টার রানা খান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।