২২ মে, ২০২৬ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৪ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফাঁসির দাবিতে বান্দরবান ছাত্রলীগের মানববন্ধন

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে ফাঁসির দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়কে স্মারকলিপি প্রদান করেছে বান্দরবান জেলা ছাত্রলীগ।

রবিবার দুপুরে বান্দরবান প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে বান্দরবান জেলা ছাত্রলীগ।

মানববন্ধনে বান্দরবান জেলা, পৌর, সদর উপজেলা ও কলেজের কয়েকশ নেতাকর্মী অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য দেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুর রহিম চৌধুরী, ছাত্রলীগের সভাপতি কাউসার সোহাগ, সাধারণ সম্পাদক জনি সু্শীল, সহ সভাপতি ইমাইল হোনেস, সাইফুদ্দিন হারুন, পৌর ছাত্রলীগের সদস্য সচিব কাজী অাশরাফ হোসের অাশু। প্রমুখ। পরে তারা জেলা প্রশাসক হাতে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে ফাঁসির দাবিতে স্বারকলিপি তুলে দেন।

স্মারকলিপিতে পররাষ্ট্রমন্ত্রীর উদেশ্যে উল্লেখ করা হয়, দন্ডপ্রাপ্ত পলাতক আসামিদের ফাঁসির রায় হয়ে যাওয়ার ৭ বছর পরও তাদরে দেশে ফিরিয়ে আনতে না পারায় সমগ্র জাতির মতোই ছাত্রলীগ প্রতিনিধি হতাশ ও চিন্তিত। তাই আমাদের বিশ্বাস জাতির পিতা শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের স্বঘোষিত খুনিদের দেশে এনে ফাঁসির মঞ্চে তুলে খুনের রাজনীতি বন্ধে পৃথিবীতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে আপনার মন্ত্রণালয়।

মৃত্যুদণ্ড পাওয়া পলাতক ৭ আসামির মধ্যে অবসরপ্রাপ্ত লে. কর্নেল আজিজ পাশা জিম্বাবুয়েতে অবস্থান করার সময় মারা গেছে। বাকি ৬ জনের মধ্যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লে. কর্নেল খন্দকার আব্দুর রশিদ পাকিস্তানে, লে. কর্নেল নূর চৌধুরী ও লে. কর্নেল শরিফুল হক ডালিম কানাডায় এবং রিসালদার মোসলেউদ্দিন থাইল্যান্ডে, লে. কর্নেল এম এ রাশেদ চৌধুরী আফ্রিকায় এবং অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আবদুল মাজেদ কেনিয়ায় অবস্থান করছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।