২৭ মে, ২০২৬ | ১৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে কক্সবাজার জেলা যুবলীগের কর্মসূচি

প্রেস বিজ্ঞপ্তি :

জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের উপলক্ষ্যে কক্সবাজার জেলা যুবলীগ দিনব্যাপী কর্মসূচী পালন করবে। কর্মসূচীতে রয়েছে সকাল ৬.৩০ মিনিটে- জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৯.০০টায় জেলা আওয়ামী লীগ কার্য্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ। সকাল ১০ টায়- দোয়া ও কোরান খতম ও দোআ মাহফিল। সকাল ১০.৩০ মিনিট- জন্মশতবার্ষিকীর কেক কাটা অনুষ্ঠান। সকাল ১১ টা’য় শহীদ দৌলত ময়দানে জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সারাবছর ব্যাপী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন। কক্সবাজার জেলা যুবলীগ এর আওতাধীন সকল উপজেলা/ পৌর/ ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগকে উক্ত কর্মসূচীর অংশ হিসাবে ১০০টি করে বৃক্ষরোপণ করার জন্য নির্দেশনা প্রদান করা হইল। সন্ধ্যা ৬.০০টায়- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি’র আয়োজনে একযোগে সকল গণমাধ্যমে প্রচারিত অনুষ্ঠান নিজ নিজ ঘরে বসে উপভোগ করা। রাত ৮.০০ টায় জাতির জনকের জন্মক্ষণে শহীদ দৌলত ময়দানে আতশবাজি উৎসব।

উপরোক্ত কর্মসূচীতে কক্সবাজার জেলা যুবলীগের সর্বস্তরের নেতা/কর্মীগণকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ সভাপতি সোহেল আহমেদ বাহাদুর, সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল।

সূত্রঃ সিবিএন

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।