মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা সম্পন্ন

শেয়ার করুন


বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের পূর্বঘোষিত কর্মসূচী পালন করা হয়েছে।
১৮মার্চ সকাল সাড়ে ১০টায় হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের হলরোমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে চিত্রাংকন এবং রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এই প্রতিযোগিতা তত্তাবধান করেন কলেজ ম্যানেজমেন্ট কমিটির সদস্য মোঃ ইব্রাহীম খলিল ও প্রভাষকবৃন্দ। দুপুর ১২টায় বঙ্গবন্ধুর জীবনী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক কায়সার রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বাংলা বিভাগের প্রভাষক হাবিবুল কবিরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ইসলামের ইতিহাসের প্রভাষক শাহাব উদ্দিন,ব্যবস্থাপনা বিভাগের প্রভাষিকা আমিরুন নেছা,ইংরেজী বিভাগের প্রভাষক মঞ্জুর হোসেন,রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক বারেয়া বিনতে বাদশা,আইসিটি প্রভাষক আব্দুল গফুর,ছাত্রী ফারহানা আক্তার,কহিনুর আক্তার,ছাত্র শেখ রাসেল ও পারভেজ মোশারফ প্রমুখ। সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন