মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

বঙ্গবন্ধু’র জন্মদিন উপলক্ষে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে চকরিয়া ক্রিকেট একাডেমি জয়ী

শেয়ার করুন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উপলক্ষে গতকাল সকাল ১১টায় প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। পেকুয়া উপজেলা কলেজ মাঠে প্রীতি ম্যাচটি উদ্বোধন করেন চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি ও পৌরসভা আওয়ামীলীগের সহ-সভাপতি তপন কান্তি দাশ। খেলায় চকরিয়া ক্রিকেট একাডেমি বনাম পেকুয়া ক্রিকেট একাডেমির মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এ প্রীতি ম্যাচে নির্ধারিত ৩৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান সংগ্রহ করেন চকরিয়া ক্রিকেট একাডেমি। জয়ের লক্ষ্যে পেকুয়া ক্রিকেট একাডেমি ২৫০ রান তাড়া গিয়ে ১৫৪রানে সব উইকেট হারিয়ে অল আউট হয়ে যায়। এতে চকরিয়া ক্রিকেট একাডেমি ৯৫ রানে জয়লাভ করেন। সর্বো”চ ৯৬ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন চকরিয়া ক্রিকেট একাডেমির ব্যাটসম্যান নাদেমুল কবির সম্রাট। এসময় উপস্থিত ছিলেন চকরিয়া ক্রিকেট একাডেমি ও মুক্তিযোদ্ধা ক্রিড়া সংসদের প্রধান কোচ সুজিত দাশ ও সহকারি কোচ মামুন।

শেয়ার করুন