১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

বঙ্গবন্ধুর জন্মদিনে ৬০৩৮২ স্থানে দোয়া মাহফিল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশুদিবস ২০১৭ উপলক্ষে দেশের ৬০ হাজার ৩৮২ স্থানে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন।

শুক্রবার সকাল ৯টায় একযোগে সারাদেশে এ কর্মসূচি পালিত হবে। দোয়া মাহফিল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার শহীদ পরিবারের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

বুধবার ইসলামিক ফাউন্ডেশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

এতে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় প্রাক-প্রাথমিক, বয়স্ক ও সহজ কোরআন শিক্ষার মোট ৫৯ হাজার ৯৬৮টি কেন্দ্রে এবং ইসলামিক মিশনের আওতায় ১৯টি এবতেদায়ি মাদ্রাসা ও ৩৯৫টি মক্তবে শিশুদিবস উপলক্ষে শুক্রবার সকালে একযোগে এ কর্মসূচি পালিত হবে।

কেন্দ্রীয়ভাবে রাজধানীর বায়তুল মোকাররমে মিলাদ ও মোনাজাত করবেন জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক।

জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশুদিবস উপলক্ষে ১৬ মার্চ বৃহস্পতিবার বিকেল ৩টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম মিলনায়তনে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম’ শিরোনামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একই কর্মসূচি অনুষ্ঠিত হবে ইসলামিক ফাউন্ডেশনের ৬৪টি জেলা কার্যালয় ও ৫৫০টি উপজেলা ও জোনাল অফিসে।

তাছাড়া দিবসটি উপলক্ষে গণশিক্ষা প্রকল্পের সব কেন্দ্রে সকালে জাতীয় পতাকা উত্তোলন, শিশুদের র‌্যালি, বঙ্গবন্ধু সম্পর্কে আলোচনা সভা, হামদ-নাত, গজল, কবিতা আবৃত্তি, ইসলামিক ফাউন্ডেশন থিম সং পরিবেশনসহ সব মসজিদে ও গণশিক্ষার সব কেন্দ্রে মিলাদ-ক্বিয়াম, দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ওই অনুষ্ঠানে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের ৫৯ হাজার ৯৬৮ জন শিক্ষক, ১৯ লাখ ৪১ হাজার ২০০ জন শিশু ও বয়স্ক শিক্ষার্থী এবং ইসলামিক মিশনের ৪১৪ জন শিক্ষক ও ২২ হাজার ৬০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন বলে আশা করা হচেছ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।