২ এপ্রিল, ২০২৬ | ১৯ চৈত্র, ১৪৩২ | ১৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

বঙ্গবন্ধুর খুনীদের ফিরিয়ে আনার দাবীতে উখিয়া উপজেলা ছাত্রলীগের মানববন্ধন


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনীদের দ্রুত ফিরিয়ে আনার দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে উখিয়া উপজেলা ছাত্রলীগ। উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মকবুল হোসেন মিথুনের নেতৃত্বে সকাল ১১টায় উখিয়া স্টেশন চত্বরে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী উখিয়া উপজেলা প্রশাসনকে বঙ্গবন্ধুর ফাসির দন্ড প্রাপ্ত বিদেশ পলাতক খুনীদের অবিলম্বে ফিরিয়ে এনে ফাসি কার্যকর করার দাবীতে স্মারকলিপি প্রদান করে।
এসময় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, উখিয়া যুবলীগের সাধারন সম্পাদক ইমাম হোসেন, কৃষকলীগ নেতা আক্তার উদ্দিন টুনু, ছাত্রলীগ সাধারন সম্পাদক মকবুল হোসেন মিথুন, সহ সভাপতি ইব্রাহিম আজাদ, ছাত্রলীগ নেতা জুলহাস উদ্দিন টিপু, সাইদুল আমিন টিপু, ছাত্রলীগ নেতা এম এইচ রায়হান, ছাত্রলীগ নেতা আরমান হোসেন কাজল, যুবলীগ নেতা মাসুদ আমিন শাকিল প্রমূখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।