
২০১৬ সালের ১ জুলাই রাজধানী ঢাকার মানুষ যখন তারাবির নামাজ পড়তে ব্যস্ত তখন গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ কব্জায় নেয় জঙ্গিরা। রাতভর চলে তাদের তাণ্ডব আর হত্যাযজ্ঞ। সে রাতে ২ পুলিশ সদস্যসহ মোট ২২ জন নিহত হয়েছিলেন। সেনাবাহিনীর অপারেশনে নিহত হন জঙ্গিরা।
সে রাতের ঘটনা নিয়ে বই লিখেছেন সাংবাদিক নুরুজ্জামান লাবু।
বইটিতে অনেকের অভিজ্ঞতার বর্ণনা রয়েছে। রয়েছে প্রত্যক্ষদর্শী ও অভিযানে অংশ নেয়া প্রথম পুলিশ কর্মকর্তা থেকে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সেই রাতের অভিজ্ঞতা।
বইটি প্রকাশ করেছে ‘অন্বেষা প্রকাশন’। পাওয়া যাবে অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের ১২ নম্বর প্যাভিলিয়নে।







