২৩ মার্চ, ২০২৬ | ৯ চৈত্র, ১৪৩২ | ৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

ফ্লোরিডায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদকঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ফ্লোরিডা ষ্টেট বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে পম্পে পার্কে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোল্লা ফজলুর রহমান। এসময় তিনি বলেন, ১০জানুয়ারি বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্ন বাংলাদেশে প্রথম পদারর্পনের দিন। বাংলাদেশের যত বিজয় এসেছে সব আওয়ামী লীগের হাত ধরে এসেছে। তাই বিজয়ের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর আসনে বসাতে হবে।
ফ্লোরিডা ষ্টেট বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রকৌশলি ইকরামুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল্লাহ চৌধুরী লেবুর প্রানবন্ত সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য দেন- ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ শাহীন মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য দেন- ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিব উদ্দীন, সহসভাপতি কুদরত এ খুদা, ইকবাল গনি চৌধুরী, সরকার হারুন, নাফিস জুয়েল, ইমতিয়াজ হাসান, রানা খান, লিটন খান, বুলবুল চৌধুরী, সহসাধারণ সম্পাদক ফারুক আহমদ, সালমা রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, আনোয়ার খান দিপু, আকরাম হোসেন, নাঈম খান দাদন, আবু নাসের, টেম্পা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেপচুন পাটোয়ারী, বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি আনোয়ার হোসেন চৌধুরী, যুগ্মসাধারণ সম্পাদক মাজেদুল হক আদর, ষ্টেট যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খান, মহিলা নেত্রী রুবি আওলাদ, চেমন উদ্দিন, জেমি খান, ইরিন খান প্রমূখ। বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি করেন সালমা রহমান মিনু।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।