৬ জুলাই, ২০২৬ | ২২ আষাঢ়, ১৪৩৩ | ২০ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

ফ্রি’তে খেললেও মেসিকে নেবে না

বিশ্বের বড় বড় সব ক্লাব আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে পেতে বসে থাকে। অথচ মেসি ফ্রি’তে খেলতে চাইলেও তাকে দলে নেবে না তুরস্কের দ্বিতীয় বিভাগের দল আলতিনোর্দু।

তার্কিশ ক্লাবটি ইতোমধ্যে তরুণ ফুটবলারদের ক্লাবে ভিড়িয়ে বেশ পরিচিতি পেয়েছে। ক্লাবটি ২১ বছরের উর্ধ্বে কোনো ফুটবলারকে দলে রাখতে চাইছে না।

টারকিশ ক্লাব আলতিনোর্দুর চেয়ারম্যান মেহমিত সেয়িত ওজকান জানান, ‘আমি ক্লাবের নিয়ম ভঙ্গ করতে পারি না। যদি মেসি এই ক্লাবে ফি’তে খেলতেও চায়, আমি তাকে দলে রাখতে পারবো না। ক্লাবের নীতিগত বিষয় ভাঙতে চাই না।’

তবে, মেসিকে বিশ্বসেরা খেলোয়াড় হিসেবেই দেখছে তুরস্কের দ্বিতীয় বিভাগে খেলা এই দলটি। ক্লাবটির চেয়ারম্যান জানান, ‘মেসি বিশ্বসেরা ফুটবলার। তারপরও যদি মেসি আলতিনোর্দুর হয়ে ফ্রি’তে খেলতে চান, তবু আমি নিশ্চিতভাবে তা প্রত্যাখান করব। কিন্তু, আমি ক্লাবের তরুণ ফুটবলারদের ওপর বিশ্বাস রেখেছি। আমি তাদের ভালো সুযোগ করে দিতে চাই।’

ক্লাবটির সব খেলোয়াড়ই দেশের। ক্লাবটির চেয়ারম্যান ওজকান আরও যোগ করেন, ‘আমার লক্ষ্য এখন সুপার লিগ এবং ২০২৩ সালে ইউরোপিয়ান কাপে খেলা। তখন আমাদের ক্লাবের শতবর্ষ পূর্ণ হবে।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।