১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

ফেসবুকে শাহরুখ খানের জায়গা দখল করলেন অভিনেত্রী মিথিলা!

সারা বিশ্বের বাঙালিদের কাছে আজকের সেরা খবর হচ্ছে জনপ্রিয় জুটি তাহসান ও মিথিলার বিচ্ছেদ। এক কথা বলতে গেলে ‘টক অব দ্য টাউন’। বিশেষ করে বাংলাদেশের এখনকার সময়ের সবচেয়ে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে আলোচনা-সমালোচনা, তর্ক-বির্তক, হাসি-কান্না। তাদের এই জুটি যে এতটা জনপ্রিয় ছিল তা হয়তো বোঝা যেত না যদি না তাদের বিচ্ছেদ হতো।

তাদের বিচ্ছেদের রেশে এখন শুধু বাকি আছে ভক্তের আত্মহত্যা করা। এছাড়া সব কিছুই যেন হয়ে যাচ্ছে না। বিচ্ছেদটি কেউ যেন মেনে নিতেই পারছেন না। ভক্তদের এমন পাগলামীর এমন পর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার ভাইরাল হলো অভিনেত্রী মিথিলার ছবিসহ প্রোফাইল পিকচার দেওয়া। আর এই বিষয়টি বুধবার বলিউডের কিং খান শাহরুখ খানের ছবি দিয়ে একটি অ্যাপ ফেসবুকে ভাইরাল হয়েছিল। বাংলাদেশি শাহরুখ খানের ভক্তরা প্রোফাইল পিকচার হিসেবে দিচ্ছিলেন।

কিন্তু তাহসান-মিথিলার বিচ্ছেদের পর এবার মিথিলার ছবি দিয়ে প্রোফাইল পিক দেওয়া শুরু করেছেন তার ভক্তরা। মিথিলার ছবি দিয়ে অ্যাপটি ফেসবুকে এখন ভাইরাল হয়েছে। যা শাহরুখ খানকেও ছাড়িয়ে যাবে বলে ধারণা করা যাচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।