২৯ জুন, ২০২৬ | ১৫ আষাঢ়, ১৪৩৩ | ১৩ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

ফেসবুকে মিথ্যা খবর ছড়ানো বন্ধের উদ্যোগ

_92566287_eb78abfa-f749-47c7-a851-8b9ec6c6aa62
ফেসবুকে মিথ্যা খবর ছড়ানো বন্ধের পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ
ফেসবুকে মিথ্যা খবর ছড়ানো বন্ধের উদ্যোগ নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
এ বিষয়ে পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি জানান, বিষয়টিকে তারা খুবই গুরুত্বের সাথে নিয়েছেন এবং এই সমস্যা সমাধানে বেশকিছু ব্যবস্থা নিয়েছেন।
সাম্প্রতিক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকের বিরুদ্ধে বেশকিছু ভুল খবর ছড়ানোর অভিযোগ ওঠে।
বলা হয় যা নির্বাচনের ফলাফল নির্ধারণে প্রভাব ফেলে। এর আগেও ফেসবুকের মাধ্যমে নানা ধরনের গুজব বা অসত্য তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলেছে।
এই ধরনের নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ জানিয়েছেন, তার দুশ্চিন্তা এবং পরিকল্পনার কথা।
_92566289_5d256ef3-6ca9-4b99-8439-7d07472684b0-1
মি. জুকারবার্গ তার একটি পোস্টে বলেছেন, এই সমস্যার বিরুদ্ধে তারা অনেকদিন ধরেই একরকম যুদ্ধ করে আসছেন। সম্প্রতি তার প্রতিষ্ঠান এ ধরনের অসত্য তথ্য যাচাই করার বেশকিছু পদ্ধতি বের করতে পেরেছে ।
কোন ভুয়া খবর ছড়ানোর চেষ্টা হলে এই পদ্ধতির মাধ্যমে তা সনাক্ত করা হবে এবং ভুল তথ্য হিসেবে তা শ্রেণীভুক্ত করা হবে বলে জানান বিশ্বের অন্যতম ধনী এই তথ্য প্রযুক্তিবিদ।
মি. জুকারবার্গ বলেন, এই পদ্ধতি প্রযুক্তিগত এবং দর্শনগত সবদিক থেকেই জটিল। ভুল খবর যাচাইয়ের পাশাপাশি তিনি এও বলেছেন যে, একইসাথে ফেসবুক কারো মন্তব্য পোস্ট করা থেকেও বিরত রাখতে চায়না।
ফেসবুকের মতো অন-লাইন সার্চ ইঞ্জিন কোম্পানি গুগল ঘোষণা দিয়েছে যে, তারাও ভুল খবর এবং ভুয়া বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে অর্থ উপার্জন করা সাইটগুলো বন্ধে কাজ করে যাচ্ছে।
বিবিসি

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।