১৪ মে, ২০২৬ | ৩১ বৈশাখ, ১৪৩৩ | ২৬ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

ফেসবুকে বাংলায় স্ট্যাটাস দিল মেসির বার্সা

কদিন আগেই এক অবিশ্বাস্য ম্যাচ জিতে নিয়েছে ফুটবল ক্লাব বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে ৪-০তে পিছিয়ে থেকেও পরের রাউন্ডে উঠেছে দলটি। বুধবার আরও একটি বিস্ময় উপহার দিয়েছে দলটি। এ বিস্ময় বাঙালিদের জন্য। অফিশিয়াল ফেসবুক পেজে বাংলায় স্ট্যাটাস দিয়েছে মেসির বার্সা।

তবে বাঙালিদের নিয়ে কিছু লেখা এবারই প্রথম নয়। বেশ কিছু দিন আগে ফুটবল ক্লাব বাংলাদেশি সমর্থকদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছিল তারা। তবে তা ছিল ইংরেজি ভাষায়। তবে বুধবার তারা পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী বার্সার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির একটি ছবিতে ক্যাপশন দিয়ে তারা বাংলায় লিখেছে, ‘আজ কেমন বোধ করছ?’

আর পোস্টটি দেয়ার পর মুহূর্তেই তাকে লাইক ও শেয়ারের ঝড় পড়ে। হাজার হাজার বাংলাদেশি বার্সাভক্ত তাতে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এমন এক বাংলাদেশি রুশাদ রাসেল লিখেছেন, ‘অসাধারণ অনুভব করছি। ভিন দেশি পছন্দের এক ক্লাবের অফিশিয়াল পেজে এমন পোস্ট! ভাবতেই ভালো লাগছে। বার্সাকে ধন্যবাদ এবং অনেক ভালোবাসা।’

ফারজানা জহির পমি লিখেছেন, ‘প্রিয় ক্লাবের পেজে এমন পোস্ট দেখতে পেয়ে ভীষণ ভালো বোধ করছি।’ সাগর মাহমুদ শেখের অনুভূতি, ‘প্রথমে দেখে বিশ্বাস করতে পারছিলাম না?? এটা কি সত্যিই বার্সার অফিসিয়াল পেজ?’

শুধু সাগরই নয় এমন হাজারো বাঙালি নিজেদের চোখকে বিশ্বাস করতে পারেনি। হাজার মাইল দূরে অবস্থিত স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনার অনুভূতি দেখবে বাংলায় তা অনেকের কাছেই অবিশ্বাস্য। নিজেদের অনুভূতি প্রকাশ করেন কমেন্টসে। অনেকে বিস্মিত, কেউ বা বাকরূদ্ধ।

প্রসঙ্গত, বিদেশি ক্লাব পর্যায়ে অনেক আগে থেকেই বাংলায় স্ট্যাটাস দিয়ে আসছে লিভারপুল। ক্রিকেটেও তা দেখা গেছে। সানরাইজার্স হায়দরাবাদ, সাসেক্স ও পেশোয়ার জালমিও বাংলাদেশি ভক্তদের উদ্দেশ্যে বাংলায় স্ট্যাটাস দিয়েছিল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।