২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

ফেসবুকজুড়ে ‘ঈদ’ ‘ইদ’ ‘Eদ’, ‘য়ীদ’, ‘ID’, ‘ED’

ঈদ উৎসবে প্রতিবারই শুভেচ্ছায় ভরে ওঠে ফেসবুকের টাইমলাইন। এবারও এর ব্যতিক্রম হয়নি। তবে এবার সেই উৎসব বার্তায় ব্যতিক্রমী ছোঁয়া নিয়ে এসেছে বানান-বিতর্ক। ঈদ নিয়ে গত কয়েকদিন ধরে চলা বিতর্ক ঈদের শুভেচ্ছায় আরও প্রবল হয়েছে।

রোববার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার পর থেকেই দেশের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ফেসবুকে শুভেচ্ছা জানাতে থাকেন। প্রচলিত ‘ঈদ’ বানানে সিংহভাগ মানুষ শুভেচ্ছা জানালেও বাংলা একাডেমিকে তীরবিদ্ধ করার সুযোগ ছাড়েননি অনেকেই।

‘ঈদ’ এর সংগততর বানান ‘ইদ’ লেখার প্রস্তাবের সমালোচনায় মুখর হতেও দেখা গেছে অনেককে। তারা ভিন্ন ভিন্ন কৌশলে ঈদের বানান তুলে ধরেছেন ফেসবুকে। ঈদের পরিবর্তে অনেককেই ‘Eদ’, ‘য়ীদ’, ‘ID’, ‘ED’ সহ বিভিন্ন বানানে শুভেচ্ছা জানিয়েছেন। আবার কেউ কেউ পুরো অভিনন্দন বার্তা বাংলায় লিখলেও ‘ঈদ’ বিতর্ক এড়িয়েছেন ইংরেজিতে ‘EID’ লিখে।

রাকিব সুবাইদ নামের একজন ফেসবুক ব্যবহারকারী ফেসবুকে লিখেছেন, ‘বাংলা একাডে’মী’র লোকজন ইংরেজীতে ‘ঈ’দ কিভাবে লিখবে? `id’ Mubarak?’ মৌসুমী সরকার নামের আরেকজন জানতে চেয়েছেন ইংরেজীতে এর উচ্চারণ `id’ নাকি `ed’ হবে?

সাংবাদিক হাসিব বাবু আবার বাংলা ইংরেজী মিলিয়ে লিখেছেন `Eদ’। আরেক সাংবাদিক জুনায়েদ আল হাবিরের ফেসবুকে শুভেচ্ছা এসেছে ‘য়ীদ’ হিসেবে।

ঈদ নিয়ে এমন অসংখ্য বৈচিত্র্যময় উচ্চারণ ভেসে বেড়াচ্ছে ফেসবুকের পাতায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।