৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৪ মাঘ, ১৪৩২ | ১৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

ফের বিদ্যুতের দাম বাড়াল সরকার!


আবার বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। প্রতি কিলোওয়াট ঘণ্টা (কিওঘ) বিদ্যুতের পাইকারি দাম বাড়িয়ে করা হয়েছে ৫ টাকা ১৭ পয়সা। প্রতি কিলোওয়াট ঘণ্টা খুচরা বিদ্যুতের দাম বাড়িয়ে করা হয়েছে ৭ টাকা ১৩ পয়সা। আগামী মার্চ মাস থেকে এ বাড়তি দাম কার্যকর হবে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুতের একক ক্রেতা হিসেবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিদ্যমান পাইকারি মূল্যহার ভারিত গড় ৪ দশমিক ৭৭ টাকা/কিওঘ থেকে ৮ দশমিক ৪ শতাংশ বাড়িয়ে ৫ দশমিক ১৭ টাকা/কিওঘ পুনঃনির্ধারণ করেছে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) সঞ্চালন ব্যয় বিবেচনায় বিদ্যুতের বিদ্যমান সঞ্চালন মূল্যহার দশমিক ২৭৮৭ টাকা/কিওঘ থেকে ৫ দশমিক ৩ শতাংশ বাড়িয়ে দশমিক ২৯৩৪ টাকা/কিওঘ পুনঃনির্ধারণ করা হয়েছে।

বিদ্যুতের পুনঃনির্ধারিত পাইকারি ও সঞ্চালন মূল্যহার এবং বিতরণ ব্যয় বিবেচনায় বিদ্যুৎ বিতরণ সংস্থা/কোম্পানিসমূহের বিভিন্ন গ্রাহক শ্রেণির বিদ্যমান খুচরা বিদ্যুৎ মূলহার ভারিত গড় ৬ দশমিক ৭৭ টাকা/কিওঘ থেকে ৫ দশমিক ৩ করে ৭ দশমিক ১৩ টাকা/কিওঘ পুনঃনির্ধারণ করা হয়েছে।

বিদ্যুৎ বিতরণ/উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির আয়োজন করে এনার্জি রেগুলেটরি কমিশন। সেই শুনানির রায় আজ বৃহস্পতিবার প্রকাশ করল এ কমিশন।

এর আগে ২০১৭ সালের নভেম্বরে বিদ্যুতের দাম বাড়ায় সরকার।

সূত্রঃ জাগো নিউজ

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।