৮ এপ্রিল, ২০২৬ | ২৫ চৈত্র, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার

ফের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ড

কক্সবাজারের উখিয়ার বালুখালীর একটি রোহিঙ্গা ক্যাম্পে আবারো অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দশটির মত ঝুপড়ি ঘর পুড়ে ছাই গেছে। তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রোহিঙ্গা ক্যাম্পে ঘনঘন অগ্নিকান্ডের পেছনে এনজিও সংস্হা দায়ী বলে মনে করেছেন স্থানীয়রা।

স্হানীয়রা বলছেন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এনজিও সংস্হার লোকজন অগ্নিকান্ডের ঘটনায়  জড়িত থাকতে পারে।বেশ কয়েকটি এনজিও সংস্হার কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হলে আসল রহস্য বেরিয়ে আসতে পারে। সোমবার দুপুর আড়াইটার দিকে উখিয়ার বালুখালী ১০ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আকস্মিক আগুন লাগার পর সেখানে বসবাসরত রোহিঙ্গা, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের লোকজন প্রায় আধাঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর আগেই আগুনে পুড়ে গেছে অন্তত ১০ টি ঘর।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।