১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

ফের আন্দোলনে নামার ঘোষণা দিলেন খালেদা

168107_126 দল ও জোট গুছিয়ে এবং জনগণকে সম্পৃক্ত করে বিএনপি শিগগিরই আন্দোলনে নামবে বলে জানিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

গত রাতে ২০ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় পার্টির (কাজী জাফর) নেতাদের সাথে বৈঠকে এ কথা বলেন তিনি।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটি আই এম ফজলে রাব্বী ও মহাসচিব মোস্তফা জামাল হায়দার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

বৈঠক শেষে এস এম আলম বলেন, সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। জোট প্রধান দল পুনর্গঠন করে আন্দোলনে নামবেন বলে তাদের জানিয়েছেন। জোটের শরিক হিসেবে তাদেরকেও প্রস্তুতি নিতে বলেছেন। এলাকায় গিয়ে জনমত গঠনের নির্দেশনা দিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।