১৭ এপ্রিল, ২০২৬ | ৪ বৈশাখ, ১৪৩৩ | ২৮ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ

ফেভারিট ক্রীড়ালেখক সমিতি গ্রুপ সেরা হয়ে সেমিতে

Creket pic-22-3-15
পরপর দু’ম্যাচে প্রত্যাশিত জয় কুড়িয়ে গ্রুপ বি’র চ্যাম্পিয়ন হয়ে সেমি ফাইনালে উন্নীত হয়েছে শিরোপা প্রত্যাশী বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি কক্সবাজার একাদশ। ২২ মার্চ বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত রুদ্ধশ্বাস ম্যাচে ক্রীড়ালেখক সমিতি ১২ রানে হারিয়েছে শক্তিধর কক্স-মিডিয়া অপারেটরস্ এসোসিয়েশনকে। উদ্বোধনী ম্যাচে অন-লাইন প্রেসক্লাবকে হারানোর পর দ্বিতীয় ম্যাচেও কক্স-মিডিয়া অপারেটরসের বিরুদ্ধে জয়লাভ করে ক্রীড়া লেখক সমিতি। স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি কক্সবাজার জেলা শাখা আয়োজিত প্রিমিয়ার সিমেন্ট মিডিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্টের গতকালের ম্যাচে কোন দলই সুম্পষ্ট প্রধান্য বিস্তার করতে পারেনি। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ক্রীড়ালেখক সমিতি নির্ধারিত ১২ ওভারে ৭ উইকেট হারিয়ে ৭৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওপেনার আরোজ ফারুক ১৬ বলে ১ ছক্কার সাহায্যে ২০ রান ও ম্যাচ সেরা সুজা উদ্দিন রুবেল ধৈর্য্যশীল ১২ রান সংগ্রহ করেন। কক্স মিডিয়া অপারেটরসের সুফিয়ান ৩টি, জনি ২টি ও উক্যমং ২টি উইকেট দখল করেন। জবাবে কক্স মিডিয়া অপারেটরস সাইফুলের বিধ্বংসী বোলিং তোপে পড়ে ৬৪ রানে ইনিংস গুটিয়ে যায়। সাইফুল মাত্র ৮ রান খরবার ৫টি উইকেট দখল করেন। এছাড়া পলাশ ২টি ও রুবেল ১টি উইকেট দখল করেন। কক্স মিডিয়ার হয়ে লোকমান ১০ ও জিয়া ৭ রান সংগ্রহ করেন।  ম্যাচে নির্ভরযোগ্য অল রাউন্ডার এম.আর মাহবুব ও আহসান সুমন ক্যাচ ও ফিল্ডিং মিস্ না করলে ক্রীড়া লেখক সমিতির জয় আরও বড় হতো। ম্যাচে দুর্দান্ত অলরাউন্ড নৈপূন্যের জন্য সুজা উদ্দিন রুবেল ম্যাচ অব দ্যা ম্যাচ বিবেচিত হন। ম্যাচ শেষে ম্যাচ সেরা রুবেলের হাতে সাউথইষ্ট ব্যাংক প্রদত্ত ক্রেস্ট তুলে কক্সবাজার জেলা ক্রিকেট দলের ক্যাপ্টেন কামরুল হাসান। এসময় উপস্থিত ছিলেন টুর্ণামেন্ট কমিটির আহবায়ক প্রবীণ সাংবাদিক প্রিয়োতষ পাল পিন্টু, ক্রীড়ালেখক সমিতির সহ সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মীর্জা ওবাইদ রুমেল।  আজকের খেলা ঃ অন-লাইন প্রেসক্লাব বনাম কক্স মিডিয়া অপারেটরস এসোসিয়েশন। বিকেল ২ টা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।