১ মে, ২০২৬ | ১৮ বৈশাখ, ১৪৩৩ | ১৩ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

ফেনীতে মাতৃ ও নবজাতকের স্বাস্হ্য সেবা বিষয়ক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সেবা বিষয়ক ত্রৈমাসিক অগ্রগতির পর্যালোচনা সভা ফেনী একটি অভিজাত হোটেল টেস্ট এন্ড বেস্ট রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে ৩০ জুন সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।সিভিল সার্জন ডা নিয়াতুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা হাসান শাহরিয়ার কবীর, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট অাধুনিক সদর হাসপাতালের তত্বাবধায়ক ও উপপরিচালক ডা বিধান চন্দ্র সেনগুপ্ত, উপপরিচালক (পরিবার পরিকল্পনা) আমিনুল ইসলাম। সেভ দ্য চিলড্রেন এর মেডিকেল অফিসার ডা উৎপল কুমার বড়ুয়ার সঞ্চালননায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা অফিসার সাইফুদ্দিন মাহমুদ রাজীন,সদর হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান প্রমূখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিভাগীয় পরিচালক( স্বাস্থ্য) ডা হাসান শাহরিয়ার কবীর বলেন,মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু রোধে এ ধরনের সভার গুরুত্ব অনস্বীকার্য এমন কি এতে তথ্য- উপাত্ত যাচাই করে নিজেদের ভুল গুলোকে সংশোধন করে সঠিক কর্মপরিকল্পনা প্রনয়নের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ -এর গতিশীলতা বৃদ্ধি বলে আমার দৃঢ় বিশ্বাস । স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাদের প্রতি আন্তরিকতার সাথে সেবা প্রদানেরও আহবান জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।