৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

ফেনীতে জেলা প্রশাসনের বাজার মনিটরিং : লক্ষাধিক টাকা অর্থদণ্ড

ফেনীতে পুরো রমজান জুড়ে বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার সংরক্ষণে মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত রয়েছে।  সোমবার ফেনীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করে জেলা প্রশাসন, ফেনী। এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

এ সময় মহিপাল বনফুলের  ডেলিকো দই-এর মেয়াদ ও মোড়কের গায়ে কোন লেখা না থাকায় ম্যানেজার মুজিবুল হক (৩৫) কে  ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন আদালত। এছাড়াও মহিপালের ফ্লাইওভারের নিচে ফুটপাথ দখল করে দোকান করার দায়ে আলী আহম্মেদ রনি (২৫) ও মোহাম্মদ ইসমাইল (৪৮) ৩ হাজার করে কে মোট ৬ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

রাস্তায় অবৈধ পার্কিং, রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীনভাবে গাড়ি চালানোর অপরাধে মোট ৬ সিএনজি চালককে সর্বমোট ৭ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। ভিতরের বাজারের দরবার মশলাকে  অনুমোদনহীন ও মানহীন তেল ও মশলাসহ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠানের ম্যানেজার সুমন ত্রিপুরা ( ৩২) কে ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

মনিটরিং করা হয় এফ রহমান এসি মার্কেটের কাপড়ের বাজার। এ সময় ভাউচারবিহীন চোরাই শাড়ি রাখার অপরাধে সাব্বির শাড়িস এর লিটন সাহা (৩৭) ও লামিশা শাড়িস এর কাজী আব্দুল মোমিন (৪৮) কে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর সুজন বড়ুয়া, বি আর টি এ ইন্সপেক্টর মাহবুব রাব্বানি ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।