৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

ফেক আইডি বন্ধ করছে ফেসবুক

ফেক আইডি বন্ধে উদ্যোগ নিয়েছে ফেসবুক। শুক্রবার (১৪ এপ্রিল) থেকে ফেক আইডি বন্ধ করার কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে কিছু ফেক আইডি বন্ধও করেছেন তারা।

ব্যবহারকারীর আচরণ বিশ্লেষণ করে অ্যাকাউন্ট সন্দেহজনক মনে হলে সেটি বন্ধ করে দিচ্ছে ফেসবুক। বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং সৌদি আরবে সবেচয়ে বেশি ফেক অ্যাকাউন্ট রয়েছে বলে জানিয়েছে ফেসবুক। ফেক আইডি বন্ধের এই অভিযান আগামী ছয় মাস চলবে।

বাংলাদেশের অনেক ফেসবুক ব্যবহারকারী তাদের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে সমস্যায় পড়ছেন বলে জানিয়েছেন।

ফেসবুকে যেসব অ্যাকাউন্টকে সন্দেহজনক মনে হচ্ছে, সেসব অ্যাকাউন্টধারীদেরকে প্রমাণ দিতে নোটিফিকেশন পাঠাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। উপযুক্ত প্রমাণ না দিতে পারলে সেসব অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হচ্ছে।

ফেসবুকের ব্যবহারকারীরা তাদের ফ্রেন্ডলিস্টে গেলে দেখতে পাবেন যে, ফ্রেন্ডলিস্টে আপনার অনেক বন্ধুর ছবি দেখা যাচ্ছে না। এর কারণ ওই বন্ধুর অ্যাকাউন্টটি ফেক হওয়ায়, ইতিমধ্যে তা বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।