৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

ফেইসবুকে হত্যাকাণ্ড, সমবেদনা জানালেন জাকারবার্গ

যুক্তরাষ্ট্রে এক ব্যক্তিকে হত্যার ঘটনা ফেইসবুকে সরাসরি প্রচারের বিষয়টিতে নিহতের পরিবারের প্রতি সম্মান জানিয়েছেন ফেইসবুকের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। ফেইসবুকের এক অনুষ্ঠানে জাকারবার্গ বলেন, ‌‌‌‌নিহতের পরিবারের প্রতি তার সমবেদনা রয়েছে।

যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে ফেইসবুকের লাইভে এসে এক ব্যক্তিকে গুলি করে রবার্ট গুডউইন নামের আরেক ব্যক্তি হত্যা করেন। হত্যাকাণ্ডের ঘটনা ফেইসবুকে লাইভে নিজের অ্যাকাউন্টের মাধ্যমে হত্যাকারী নিজেই প্রচার করেছিলেন। কিন্তু সেই ভিডিও ফেইসবুক থেকে সরিয়ে নিতে দীর্ঘ সময় লাগায় সামাজিক যোগাযোগের এ মাধ্যমটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে।

জাকারবার্গ বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে তাদের আরো অনেক কাজ করতে হবে। ফেইসবুকের মেসেঞ্জারে তারা নতুন কিছু বিষয় সংযোজন করতে যাচ্ছেন।

জাকারবার্গ যে অনুষ্ঠানে বক্তব্য দেন, ওই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অন্য শীর্ষ ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।