২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

ফিলিস্তিনিদের জন্য কক্সবাজার পৌরসভার বিশেষ দোয়া মাহফিল

সংবাদ বিজ্ঞপ্তি:
“ফিলিস্তিনের পাশে বাংলাদেশ” এই স্লোগানে  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত করেছে কক্সবাজার পৌরসভা । শনিবার (২১ অক্টোবর) সকালে কক্সবাজার পৌরসভার মিলনায়তনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মেয়র মাহবুবুর রহমান চৌধুরী। তিনি বলেন, “একসময় রোহিঙ্গাদের মতো ফিলিস্তিনে ইহুদীদের আশ্রয় দেওয়া হয়। কিন্তু আজ তাঁরা ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে আশ্রয়দাতাদের উপর নির্মম নির্যাতন—নিপীড়ন করছে। নির্বিচারে হত্যা করছে নিষ্পাপ শিশুদের। যা দেখলে কান্না ধরে রাখা যায় না। ইসরায়েলকে ইহুদী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ স্বীকৃতি দেয়নি, দেবেও না। বর্তমান আওয়ামী লীগ সরকার সবসময় নির্যাতিত মানুষের পক্ষে। তাই ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। তিনি তাহুজ্জদসহ ইবাদত—বন্দেগী করার মাধ্যমে ফিলিস্তিনের মানুষের জন্য আল্লাহর দরবারে দোয়া করার আহ্বান জানান।”
দোয়া মাহফিলে বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র সালাউদ্দিন সেতু, বাহারছড়া জামে মসজিদের খতিব মাওলানা শফিউল আলম ও কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দান জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল কাইয়ুম।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় বাসটার্মিনাল জামে মসজিদের খতিব মাওলানা জসিম উদ্দিন।
এসময় কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রধান সারওয়ার আলম, প্যানেল মেয়র—৩ ইয়াসমিন আক্তার, কাউন্সিলর জাহেদা আক্তার, নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা ও প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলমসহ অর্ধশত আলেম—ওলামা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।