মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

ফানুস উৎসব বাতিল, মিয়ানমার যাবেন বৌদ্ধ নেতারা

শেয়ার করুন

মিয়ানমারে রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর দমন-পীড়নের প্রতিবাদ জানাতে  সম্মিলিত বৌদ্ধ সমাজের নেতারা মিয়ানমার যাবেন। এ ছাড়া এবার ফানুস উৎসব না করে সেই টাকা কক্সবাজারে বিভিন্ন শরণার্থী ক্যাম্পে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বৌদ্ধ নেতারা।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় বাংলাদেশের সম্মিলিত বৌদ্ধ সমাজ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রোহিঙ্গা নিধনের প্রতিবাদে বৌদ্ধ সমাজের প্রতিনিধিদল মিয়ানমার যাবেন। সে দেশের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবেন। তারপর রোহিঙ্গা নিধন বন্ধে পরবর্তী করণীয় ঠিক করতে সে দেশের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন।

সংবাদ সম্মেলনে সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরু বলেন, ‘আমরা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ফেলোশিপ অব বুড্ডিস্টসহ বিশ্ব সম্প্রদায়ের নেতাদের সঙ্গে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছি। আমরা রোহিঙ্গাদের শান্তিপূর্ণ জীবন দাবি করি।’

বাংলাদেশ সরকার ও মিয়ানমার দূতাবাসের অনুমতি পেলে তারা এই কাজটি এগিয়ে নিয়ে যেতে পারবেন বলে জানান শুদ্ধানন্দ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সম্মিলিত বৌদ্ধ সমাজের মুখ্য সমন্বয়ক অশোক বড়ুয়া বলেন, মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে এবার প্রবারণা পূর্ণিমায় ফানুস উড়ানো হবে না।

তিনি বলেন, ‘তিথি অনুযায়ী আগামী ৫ অক্টোবর এবারের প্রবারণা পূর্ণিমা হওয়ার কথা রয়েছে। কিন্তু এবার তা উদযাপন করছি না আমরা।’

শেয়ার করুন