৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

ফাইনালে বার্সেলোনা

এমন ম্যাচ বলেই ছিল উত্তেজনা। লাল আর হলুদ কার্ডের ছড়াছড়ির ম্যাচে কোপা দেল রের ফাইনালে উঠেছে বার্সেলোনা। ফিরতি লেগে অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র করেই শিরোপা নির্ধারণী লড়াইয়ে পৌঁছেছে কাতালানরা। দুই লেগে বার্সার অগ্রগামিতা ছিল ৩-২।

অবশ্য একমাত্র গোলটি করেছিলেন লুই সুয়ারেসই। শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও শুরুতে ৪৩ মিনিটে গোল করেন উরুগুয়ের এই তারকা। দলকে ফাইনালে পৌঁছালেও লাল কার্ড দেখায় সেই ম্যাচে খেলতে পারবেন না সুয়ারেস। এছাড়া আগেই হলুদ কার্ড দেখায় এই ম্যাচে খেলতে পারেননি নেইমার।

এই ম্যাচ জিততে চেষ্টার কমতি ছিল না বার্সার। দ্বিতীয়ার্ধে আঁতোয়া গ্রিজম্যান গোল করলেও ভুলভাবে একে অফসাইডের ফাঁদে ফেলেন রেফারি। একইভাবে লিওনেল মেসিও চেষ্টা করেছিলেন। কিন্তু মেসির ফ্রি কিক এসে লাগে বারে।

ম্যাচে যে উত্তেজনা ছিল তার প্রমাণ তিন লাল কার্ড আর ৮ হলুদ কার্ড। শেষ দিকে বার্সা ৯ জনের দলে আর অ্যাতলেতিকো ১০ জনের দলে পরিণত হয়। এর আগেই ৮৩ মিনিটে সমতায় ফেরে অ্যাতলেতিকো। গোল করেন গামেইরো।

দ্বিতীয়ার্ধে গোল করার সহজ সুযোগ পেয়েছিল অ্যাতলেতিকোও। ৭৯ মিনিটে পিকে গামেইরোকে ফাউল করলে পেনাল্টি পায় অ্যাতলেতিকো। কিন্তু সহজ গোলের সুযোগ পেয়েও ক্রসবারের উপরে দিয়ে বল মারেন গামেইরো।

ফাইনালে আলাভেস ও সেল্তা ভিগোর মধ্যকার ম্যাচ জয়ীর বিপক্ষে খেলবে বার্সেলোনা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।