৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

ফাইনালের পথে পাকিস্তান

গ্রুপপর্বে দুর্দান্ত খেলেছে ইংল্যান্ড। ঘরের মাঠের বাড়তি সুবিধা আদায় করে নেয় ইয়ন মরগানের দল। তিন ম্যাচের তিনটিতে জিতেই সেমিফাইনালের টিকিট পায় তারা। শেষ চারের লড়াইয়ে আজ কার্ডিফে পাকিস্তানের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি ইংলিশ ব্যাটসম্যানরা। পাকিস্তানি বোলারদের তোপে নির্ধারিত ৫০ ওভারই ব্যাট করতে পারেনি। ৪৯.৫ ওভারে ২১১ রানে অলআউট ইয়ন মরগান বাহিনী।

বোলিংটাও ভালো হচ্ছে না ইংল্যান্ডের। পাকিস্তানের দুই ওপেনার ফাখর জামান ও আজহার আলি তুলোধুনো করে ছেড়েছেন ইংলিশ বোলারদের। উদ্বোধনী জুটি টিকেছিল ২১তম ওভার পর্যন্ত। ফাখর জামান ও আজহার আলি মিলে ১১৮ রান যোগ করেন পাকিস্তানের স্কোরশিটে।

পাকিস্তানের দুই ওপেনারই পেয়েছেন ফিফটি দেখা। আদিল রশিদের বলে জস বাটলারের হাতে ক্যাচ দেয়ার আগে ফাখর জামান করেছেন ৫৭ রান। তার ৫৮ বলের ইনিংসটি সমৃদ্ধ ৭টি চার ও একটি ছক্কায়।

এই রিপোর্ট লেখা পর্যন্ত আজহার আলি আউট হয়নি। ৫৯* বলে ব্যাট করছেন তিনি। তাকে সঙ্গ দিচ্ছেন বাবর আজম (৯*)। ইতোমধ্যে ২৮ ওভার খেলে পাকিস্তান সংগ্রহ করে ফেলেছে ১ উইকেটে ১৫৮ রান। জয়ের পথেই রয়েছে পাকিস্তান। ফাইনালের টিকিট পকেটে পুরতে সরফরাজ আহমেদের দলের প্রয়োজন৫৪ রান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।