মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

ফাইতংয়ের ইটভাটায় কিশোর শ্রমিককে পিটিয়ে হত্যা!

শেয়ার করুন

লামা উপজেলার ফাইতং ইউনিয়নে ‘এমবিএম’ ব্রিক ফিল্ড নামের একটি ইটভাটায় কক্সবাজারের পেকুয়া উপজেলার এক কিশোর শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ধামাচাপা দিতে ইটভাটা মালিক কিশোরের পরিবারকে ম্যানেজ করে ময়না তদন্ত ছাড়াই গোপনে লাশ দাফন করেছে বলে স্থানীয় সুত্রে অভিযোগ পাওয়া গেছে। নিহত কিশোর সাইফুল ইসলাম (২০) উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা প্রামের আবু ইউসুফের ছেলে। রোববার সন্ধ্যা ৭টার দিকে ফাইতং এলাকায় পেকুয়ার মহিউদ্দিনের মালিকানাধীন ওই ইটভাটায় ঘটেছে এ ঘটনা।
এলাকাবাসি ও প্রত্যক্ষদর্শী লোকজন জানান, কিশোর সাইফুল ইসলাম কয়েকবছর ধরে ফাইতংয়ে এমবিএম ব্রিক ফিল্ডে শ্রমিক হিসেবে কাজ করছিল। ঘটনার দিন সকালে ইটভাটা মালিক মহিউদ্দিনের সঙ্গে একটি বিষয় নিয়ে তার সামান্য কথাকাটি হয়। পরে মহিউদ্দিন ও তার লোকজন সাইফুলকে ইটভাটার অফিস কক্ষে আটকে অমানবিক মারধর করলে ওই দিন সন্ধ্যায় তার মৃত্যু ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মারা যাওয়ার পর ইটভাটা মালিক কৌশলে সাইফুলের মৃত্যু বৈদ্যুতিক জেনারেটরের শর্ট সার্কিট লেগে হয়েছে বলে অপপ্রচার চালায়। এদিকে ওইদিন গভীর রাতে ইটভাটা মালিক পেকুয়ার মেহেরনামায় নিহত কিশোরের লাশ বাড়ীতে নিয়ে আসেন। এসময় সাইফুল বৈদ্যুতিক শর্ট শার্কিটে মারা গেছেন বলে তার আত্বীয় স্বজনদের জানায়। অপরদিকে গোপনীয়তার মাধ্যমে গতকাল সোমবার সকালে ওই কিশোরের লাশ ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।
জানতে চাইলে নিহত কিশোর সাইফুল ইসলামের বাবা আবু ইউসুফ সাংবাদিকদের জানান, তার ছেলে কিভাবে মারা গেছেন সে ব্যাপারে তিনি কিছুই জানেন না। ইটভাটা মালিক তাকে বলেছেন, তার ছেলে বৈদ্যুতিক শর্ট সার্কিটে মারা গেছেন। আর এই বিশ্বাসে লাশ দাফন করা হয়েছে।
অভিযোগ অস্বীকার করে ইটভাটা মালিক ও পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা গ্রামের বাসিন্দা মহিউদ্দিন সাংবাদিকদের জানান, সাইফুলকে কোন ধরনের মারধর করা হয়নি। মুলত বৈদ্যুতিক শর্ট সার্কিটে সাইফুল মারা গেছেন।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ইটভাটায় কিশোর মারা যাওয়ার ঘটনাটি আমি শুনেছি। তবে নিহত কিশোরের আত্বীয়-স্বজনরা কেউ এব্যাপারে থানায় অভিযোগ দেয়নি।

শেয়ার করুন