২০ জুন, ২০২৬ | ৬ আষাঢ়, ১৪৩৩ | ৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

ফলোআপ- কক্সবাজার শহরে ছাত্রলীগ নেতার উপর গুলি-তিন দুর্বৃত্তের বিরুদ্ধে থানায় মামলা


কক্সবাজার জেলা ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির প্রভাবশালী নেতা ফায়সাল আব্দুল্লাহ (২৮) গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় কক্সবাজার সদও মডেল থানায় ৩ দুর্বৃত্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গুলিবিদ্ধ ফায়সালের ছোট ভাই বাদী হয়ে শনিবার দুপুরে থানায় মামলাটি দায়ের করেন। শুক্রবার রাত ৮টার দিকে শহরের দক্ষিণ বাহারছড়া এলাকায় দুর্বৃত্তরা খুব কাছ থেকে ছাত্রলীগ নেতার উপর গুলি ছুঁড়েন। প্রথমে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে ছাত্রলী, আওয়ামীলীগ ও যুবলীগ নেতা সংগঠনের নেতাকর্মীরা সেখানে ভীড় জমান।
রাত সাড়ে ৮টার দিকে আশংকা জনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ফয়সাল কক্সবাজার শহরের টেকপাড়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে। বর্তমানে তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজ রোববার তার শরীরে অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছেন পারিবারিক সুত্র।
জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শহরের দক্ষিণ বাহারছড়া এলাকায় একদল দুর্বৃত্ত জেলা ছাত্রলীগ নেতা ফায়সালকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে তার পেটে গুলিবিদ্ধ হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। রাত সাড়ে ৮টার দিকে আশংকা জনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ সুত্রে জানা গেছে, গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা ফায়সালের ভাই রেজাউল করিম আতিক বাদী হয়ে শনিবার দুপুরে একটি মামলা দায়ের করেছে। মামলায় আসামী করা হয়েছে, কক্সবাজার শহরের মধ্যম বাহারছড়া এলাকার হাসমত আলীর মো: মোবারক, রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের বার্মাপাড়ার নুরুল হক কসাইয়ের ছেলে এসএম সাদ্দাম হোসেন ও শহরের বাহারছড়া এলাকার আজিজ মিস্ত্রির ছেলে শহীদুল ইসলাম বাবু।
কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি ইশতিয়াক আহম্মদ জয় বলেন, ১৫ জানুয়ারী রবিবার কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরী মাঠে অনুষ্টিতব্য জেলা ছাত্রলীগ আয়োজিত শিক্ষার জন্য সমাবেশ বানচাল করতে এধরনের একটি অনাকাংঙ্খিত ঘটনা ঘটানো হয়েছে।
তিনি বলেন, দুর্বৃত্তরা কোন রাজনৈতিক দলে স¤পৃক্ত না থাকলেও তৃতীয় কোন শক্তির ইন্দনে বখাটে মোবারক নামের এক যুবকের নেতৃত্বে সাদ্দাম ও বাবু প্রকাশ্যে শহরের এধরনের ঘটনা সংগঠিত করার দৃষ্টতা দেখিয়েছে।
জেলা ছাত্রলীগের নেতা কর্মীদের ধৈয্যের সাথে তা মোকাবেলা করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, প্রশাসন এই সব দুর্বৃত্তদের খুঁজে বের করবে।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন বলেন, ছাত্রলীগ নেতাকে গুলিবিদ্ধ করার ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।