১৯ মার্চ, ২০২৬ | ৫ চৈত্র, ১৪৩২ | ২৯ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

ফলাফল যাই হোক মেনে নেবো: আইভী

সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘ভোট দিয়েছি। এখন নির্বাচনের পরিবেশ ঘুরে ঘুরে দেখবো। এখন পর্যন্ত পরিবেশ শঙ্কামুক্ত। ফলাফল যাই হোক সেটি মেনে নেবো।’ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে ব্যাপারীপাড়ায় শিশুবাগ বিদ্যালয়ে কেন্দ্রে ভোট দিয়ে বের হয়ে তিনি এই কথা বলেন।

ভোটকেন্দ্র থেকে বের হয়ে কেন্দ্র কেন্দ্রে গিয়ে সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন বলে জানান আইভী। তিনি আরও বলেন, ‘আমি কনফিডেন্ট নারায়ণগঞ্জ এর মানুষ আমাকে ভোট দেবে। কিন্তু তারপরও কোথায় যেন শঙ্কা।’

এর আগে ভোট দেওয়ার উদ্দেশে সকাল ৯টার দিকে বাসা থেকে বের হন তিনি। নারায়ণগঞ্জের দেওভোগের আলী আহামাদ চুনকা সড়কের ১৭৯/২ নম্বর বাড়ি থেকে বের হয়ে মাজার জিয়ারত করে ভোট দিতে যান তিনি।

ব্যাপারীপাড়ায় শিশুবাগ বিদ্যালয়ে কেন্দ্রে তার সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। এই কেন্দ্রে ভোট দিতে আসা শারীরিক প্রতিবন্ধী ভোটার রুমা (৪০) বলেন, ‘আইভী আপাকে ভোট দেবো। এসব কেন্দ্রে ঝামেলা দেখবেন কী করে, এখানে আইভী আপা আসবেন।’

আইভী বের হয়ে যাওয়ার সময় ৬৫ বছর বয়সী ভোটার মেহেরজান চিৎকার দিয়ে বলেন, ‘যাও বেডি আওগাও।’ তার চিৎকার শুনে পেছন ফেরেন আইভি। হাসেন। এসময় আশপাশ থেকে অনেকেই তার সফলতা কামনা করেন। তবে আইভি দাড়াননি। তিনি বলেন, ‘এরাই আমার সব।’

এই নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত প্রার্থীসহ ৭টি রাজনৈতিক দলের প্রার্থী, ২৭টি ওয়ার্ডে ১৫৪ জন কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত ৯টি ওয়ার্ডে ৩৮ জন নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন। যার মধ্যে পুরুষ ২ লাখ ৩৯ হাজার ৬৬২ জন এবং নারী ২ লাখ ৩৫ হাজার ২৬৯ জন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।