১০ মে, ২০২৬ | ২৭ বৈশাখ, ১৪৩৩ | ২২ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

ফলাফল যাই হোক নির্বাচন করে যাব তবে কেন্দ্র রাখতে হবে গ্রহণযোগ্য স্থানে


গতকাল বিকাল ৫ টায় আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ১০নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী রুহুল আমিন সিকদার দৈনিক আপনকণ্ঠ কার্যালয়ে এক জরুরী সংবাদ সম্মেলন করেছেন। লিখিত বক্তব্যে তিনি বলেন বঞ্চিত, অবহেলিত এলাকার উন্নয়ন ও গণমানুষের কল্যাণে কাজ করার মহান ব্রতে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছি। মহান সৃষ্টি কর্তা ছাড়া অন্য কারো কাছে মাথা নথ করতে নয়। টাকা নিয়ে কোন দিন বিক্রি হইনি, ভবিষ্যতেও বিক্রি হইব না। সম্মানিত ভোটারবৃন্দ যাকে যোগ্য ও নিরাপদ মনে করবেন তাকেই তারা মূল্যবান রায় দিয়ে জয়যুক্ত করবেন এ আমার দৃঢ় বিশ্বাস। সাধারণ নির্বাচন আর এই নির্বাচন সর্ম্পূণ ভিন্ন।
একটি ভোট পেলেও নির্বাচন করে যাব
এই নির্বাচনে যারা ভোটার তারা সবাই হাজার হাজার সম্মানিত সাধারণ ভোটারের রায়ে নির্বাচিত বিজ্ঞ নেতৃত্ব। তাদের বিবেক প্রসূত সিদ্ধান্তই আমার কাছে শিরোধার্য। নির্বাচনী প্রচারনার এই পর্যায়ে এসে সর্বমহলে আমার বিজয়ের সম্ভাবনাটি প্রতিদিন প্রতিষ্ঠা পাচ্ছে। তাই আমার নির্বাচনী অগ্রযাত্রাকে বাধাঁগ্রস্থ করতে প্রতিনিয়ত একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠি নানা অপপ্রচারও ষড়যন্ত্রের আশ্রয় নিচ্ছে। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করছি সুষ্ঠ, নিরপেক্ষ ও প্রভাব মুক্ত নির্বাচনের মাধ্যমে জয়-পরাজয় যাহাই হয় মেনে নিতে রাজি আছি। কোন প্রকার ষড়যন্ত্র ও নগ্ন হস্থক্ষেপ মেনে নেবনা। নির্বাচন কমিশন বরাবরে আমার আবেদন সুষ্ঠ, নিরেপক্ষ ও প্রভাব মুক্ত নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে যাতে তারা অণড় থাকে। আমি পর্যবেক্ষক, প্রিন্ট ও ইলেক্ট্রিক মিড়িয়া, প্রশাসন, সুশীল সমাজসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।