১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

পড়াশুনার পাশাপাশি শিশুদের খেলাধুলায় বিকাশ ঘটাতে হবে

কক্সবাজার সাহিত্যিকা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ একরামুল উল্লাহ চৌধুরী বলেন, আজকের শিশুরা হবে আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র। এ বিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থী আগামীতে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চ পদের আসনে অধিষ্ঠিত হবে। তবে পড়াশুনার পাশাপাশি শিশুদের খেলাধুলায় বিকাশ ঘটাতে হবে।
গতকাল মঙ্গলবার সকালে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, জেলার প্রথম স্বশস্ত্র বীর মুক্তিযোদ্ধা, জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি কামাল হোসেন চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শেখ আহমদ চৌধুরী, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও উক্ত বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, এডভোকেট মনজুরুল ইসলাম, এডভোকেট রাসেম উদ্দিন, পরিচালনা সদস্য দিলশাদ বেগম, শিক্ষকমন্ডলীর মধ্যে প্রধান শিক্ষক সেলিনা আকতার, সহকারী শিক্ষক যথাক্রমে সুলতানা আরেফা, রত্না প্রভা দাশ, খোরশেদা বেগম, শাকিলা বেগম, জালাল আহমদ, শাকিলা মনছুর, শহিদুল কাদের, ফজিলাতুল কদর প্রমূখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান শিক্ষক সেলিনা আকতার, সহকারি শিক্ষক রত্না পাল ও জালাল আহমদ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।