২৮ জুলাই, ২০২৬ | ১৩ শ্রাবণ, ১৪৩৩ | ১৩ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার

প্লে অফ থেকে ছিটকে গেল কোহলির বেঙ্গালুরু!

মুম্বাইয়ের ঘরের মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন বিরাট কোহালি। শুরুটা মোটেও ভালো হয়নি। তাই রানটাও সুবিধার হলো না। সর্বসাকুল্যে ১৬২ রান তুলতে সক্ষম হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১ বল আর ৫ উইকেট হাতে রেখেই সেই জয়ের লক্ষ্যে পৌঁছে গেলে মুম্বাই ইন্ডিয়ান্স। তাদের পয়েন্ট ১০ ম্যাচে ১৬। আর সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেল কলকাতা। আর আজকের পরাজয়ে আইপিএল টেন থেকে ছিটকে গেল আরসিবি। ১১ ম্যাচে ৮টিতে হেরে কোহলিদের সংগ্রহ মাত্র ৫ পয়েন্ট। বাকি আর তিনটি ম্যাচ। সুতরাং লিগের শেষ তিনটি ম্যাচ জিতলেও প্লে-অফের আশা নেই বিরাট কোহলিদের।

ওপেন করতে নেমে ১৪ বলে ২ ছক্কায় ২০ রান করে প্যাভেলিয়নে ফিরে যান বিরাট কোহালি। তার আগে মাত্র ১৭ রান করে আউট হন অপর ওপেনার মনদীপ সিং। ৩ নম্বরে নেমে ট্রেভিস হেডের রান ১২। প্রথম তিন ব্যাটসম্যান হতাশ করার পর বেঙ্গালুরু ব্যাটিংয়ের হাল ধরেন এবি ডি ভিলিয়ার্স ও কেদার যাদব। ২৭ বলে ৩ বাউন্ডারি ও ৩ ওভার বাউন্ডারিতে ৪৩ রানের ইনিংস খেলেন এবি। এরপর কেদার যাদবের ২৮ আর নেগির ৩৫ রানে ভর করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬২ রান করে বেঙ্গালুরু।

জবাবে ব্যাট করতে নেমে এক বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। ব্যাট হাতে অধিনায়কচিত ইনিংস খেলেন রোহিত শর্মা। ৩৭ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন রোহিত। ওপেনার পার্থিব পটেল কোনও রান না করেই ফিরে যান প্যাভেলিয়নে। আর এক ওপেনার জস বাটলার ২১ বলে করেন ৩৩ রান। তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি ৩ নম্বরে ব্যাট করতে নামা নীতিশ রানা। ২৮ বলে ২৭ রান করেই ফিরে যান তিনি। এরপর রোহিত শর্মার দায়িত্বশীল ব্যাটিংয়ে মুম্বাই জয়ের স্বাদ পায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।