৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

প্রয়াত পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র প্রতি রামু প্রেসক্লাবের ফুলেল শ্রদ্ধা

নীতিশ বড়ুয়াঃ বাংলাদেশের বৌদ্ধদের অন্যতম ধর্মীয় গুরু, বাংলাদেশ সরকার কর্র্তৃক ‘একুশে পদকে’ ভুষিত, মায়ানমার সরকার কর্তৃক ‘আগ্গমহাস্বধ্বম্মাজ্যোতিকাধ্বজ্জা’ পদকে ভুষিত, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন সভাপতি, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ, ত্রিপিটক বিশারদ, বহুগ্রন্থ প্রণেতা, গবেষক, উপ-সংঘরাজ পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র মরদেহে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন রামু প্রেস ক্লাব নেতৃবৃন্দ।
৮ অক্টোবর, মঙ্গলবার বেলা ১২ টার দিকে সাংবাদিকরা পুষ্পস্তবক নিয়ে রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে পৌঁছে উপ-সংঘরাজ, প্রয়াত পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তাঁরা প্রয়াত বৌদ্ধ ভিক্ষুর মরদেহের পাশে কিছুক্ষন নিরবে দাঁড়িয়ে থাকেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন কালে রামু প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে খালেদ শহীদ(দৈনিক সমকাল ও দৈনিক রূপসীগ্রাম), নীতিশ বড়–য়া(দৈনিক পূর্বকোণ ও দৈনিক সকালের কক্সবাজার), সুনীল বড়–য়া (মাছরাঙ্গা টেলিভিশন ও দৈনিক আজাদী), খালেদ হোসেন টাপু(দৈনিক বাঁকখালী), সোয়েব সাঈদ(দৈনিক আমাদের সময় ও দৈনিক কক্সবাজার), আল মাহমুদ ভুট্টু(দৈনিক মানব জমিন ও দৈনিক আজকের দেশবিদেশ), ওবাইদুল হক নোমান (দৈনিক হিমছড়ি), আবুল কাশেম(দৈনিক দৈনন্দিন), আব্দুল মালেক সিকদার(দৈনিক আমাদের কক্সবাজার), আবু বক্কর ছিদ্দিক(দৈনিক সাগর দেশ), মো.নাছির উদ্দিন(দৈনিক কক্সবাজার প্রতিদিন) প্রমুখ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে প্রেসক্লাব নেতৃবৃন্দ শোক বইতে স্বাক্ষর করেন এবং রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে মিলিত হন। এ সময় কমিটির সাধারণ সম্পাদক রাজু বড়–য়া সাংবাদিকদের জানান, ৯ অক্টোবর, বুধবার প্রয়াত পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র মহাসংঘদান, পেটিকাবদ্ধ ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে।#

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।