১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

প্রাথমিক শিক্ষার ২০ লাখ বই এলো ভারত থেকে

tmp_18938-primary20161207095357361328553

ভারতে ছাপা ২০ লাখ ১৩ হাজার ৬শ কপি প্রাথমিক শিক্ষার পাঠ্যবই বেনাপোল বন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে। ২০১৭ সালে প্রাথমিক শিক্ষার এই বই সারাদেশের ছাত্রছাত্রীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে।

মঙ্গলবার বিকেলে বেনাপোল স্থলবন্দরের ২৭ ও ২৮ নম্বর শেড থেকে ওইসব বই খালাস শুরু হতে দেখা গেছে।

বন্দর থেকে বই ছাড় করানোর জন্য সরবরাহকারী হিসেবে কাজ করছেন বেনাপোলের ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী।

তিনি জানান, মঙ্গলবার বিকেলে ১১টি ট্রাক বইয়ের প্রথম চালান বেনাপোল বন্দর থেকে ছাড়িয়ে দেশের বেশ কয়েকটি উপজেলায় পাঠানো হয়েছে। আগামী ১৫ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে সব বই ভারত থেকে চলে আসবে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলা উপজেলায় পাঠানো হবে।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, এক কোটি ৫২ লাখ ২৭ হাজার ৩৩৭ কপি বইয়ের মধ্যে এ পর্যন্ত দুটি চালানে ২০ লাখ ১৩ হাজার ৬শ কপি বই বন্দরে এসেছে। এসবের কিছু বই বন্দর থেকে খালাস শুরু হয়েছে।

একটি সূত্রে জানা গেছে, দেশে এসব বই ছাপাতে দ্বিগুন খরচ পড়ায় ভারত থেকে অনেক কম খরচে বই ছাপিয়ে আনা হচ্ছে। আগামী ১ জানুয়ারি বিনা মূল্যে এই বই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিতরণ করবেন বলে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।