৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি কাল


ছুটির তালিকা সংশোধনের দাবীতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারাদেশের প্রাথমিক শিক্ষকরা বৃহস্পতিবার ২৩ মার্চ নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ছুটির আগে আধঘন্টা কর্মবিরতি পালন করেব। বুধবার (২২শে মার্চ) বাংলাদেশ শিক্ষক অধিকার সুরক্ষা ফোরাম এক বিবৃবিতে আগামীকাল এ কর্মসূচি পালনের আহবান জানিয়েছে।

শিক্ষকদের এ ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে প্রাথমিক শিক্ষক অধিকার সুরক্ষা ফোরামের আহ্বানে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সহকারি প্রাথমিক শিক্ষকদের সংগঠন, প্রধান শিক্ষকদের সংগঠনসহ সকল সংগঠন আধঘন্টা কর্মবিরতি সাথে একাত্মতা ঘোষণা করেছেন।

শিক্ষকদের দাবীর মধ্যে রয়েছে জাতীয় দিবসসহ বিশেষ দিবসসমূহকে কর্মদিবস হিসেবে গণ্য করা; উক্ত ছুটিসমূহ গ্রীষ্মের ছুটির সাথে সমন্বয় করে ১৫ দিন নির্ধারণপূর্বক, শ্রান্তি বিনোদন ভাতা ৩ বছর পর পর প্রাপ্তির নিশ্চয়তা বিধান করা এবং প্রধান শিক্ষকদের হাতে পূর্বের মত সংরক্ষিত ছুটি রাখা।

প্রাথমিক শিক্ষক অধিকার সুরক্ষা ফোরামের আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমান প্রাথমিকের সকল শিক্ষক সমাজকে এই ৩ দফা দাবীতে আধঘন্টার কর্মবিরতি পালন করে শিক্ষার্থী ও শিক্ষকদের অধিকার হরণের আন্দোলন সফল করার আহ্বান জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।