মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

প্রাণভিক্ষা চাইছেন কামারুজ্জামান!

শেয়ার করুন

মোহাম্মদ কামারুজ্জামান

 মৃত্যুদণ্ড থেকে শেষরক্ষা পেতে প্রাণভিক্ষা চেয়েছেন কামারুজ্জামান। দায়িত্বশীল পর্যায়ের একাধিক সূত্র থেকে এ কথা নিশ্চিত করেছে

সূত্র জানায়, এই প্রক্রিয়ায় নিয়েই এখন ব্যস্ত রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ধারনা করা হচ্ছে বৃহস্পতিবার কামারুজ্জামানের আইনজীবীরাও তার সঙ্গে দেখা করার সুযোগ পাবেন।

এদিকে অপর একটি সূত্র জানিয়েছে, প্রাণভিক্ষা চাইবেন কিনা তা জানাতে বৃহস্পতিবার পর্যন্ত সময় চেয়েছেন কামারুজ্জামান।

আগে থেকেই জানা যাচ্ছিলো, যুদ্ধাপরাধে কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরে কোনও ধরনের তড়িঘড়ি করবে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সব ধরনের প্রক্রিয়া অবলম্বন করে, দণ্ডপ্রাপ্তের জন্য সকল সুযোগ নিশ্চিত করেই এই দণ্ড কার্যকর করা হবে।

দায়িত্বশীল সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করে।

অপর একটি সূত্র এও জানায় কামারুজ্জামান তার মৃত্যুদণ্ড শুক্রবার কার্যকর করার ইচ্ছা ব্যক্ত করেছেন। তবে কোন দায়িত্বশীল পর্যায় থেকে এ তথ্য নিশ্চিত করা যায়নি।

এদিকে, বুধবার সন্ধ্যায় কামারুজ্জামানের ফাঁসির চূড়ান্ত রায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছানোর পরেও তার পরিবারের সদস্যদের ডাকা হয়নি। এ থেকেও সংশ্লিষ্ট মহল জানিয়েছে রায় কার্যকরের আগে পরিবারকে অবশ্যই দেখা করার সুযোগ দেওয়া হবে। রাত পৌনে আটটা পর্যন্ত পরিবারের কাছে দেখা করার কোনও পত্র পৌঁছায়নি।

অপরদিকে কামারুজ্জামানের ফাঁসির দণ্ড কার্যকর হলে তাকে কোথায় কবর দেওয়া হবে তাও নিশ্চিত হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, তাকে যাতে শেরপুরে কবর দেওয়া না হয় তার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশনা এসেছে। আর সে অনুযায়ী সংশ্লিষ্টদের নির্দেশ পাঠানো হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কবর কোথায় দেওয়া হবে তা জানা যায়নি।

এ অবস্থায় দায়িত্বশীল পর্যায় থেকেই বাংলানিউজকে জানানো হচ্ছে বুধবারেই কার্যকর হচ্ছে না কামারুজ্জামানের ফাঁসির আদেশ।

ধারণা করা হচ্ছে প্রাণভিক্ষা চাওয়ার কারণে সে প্রক্রিয়া সুসম্পন্ন করেই কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর করবেন।

শেয়ার করুন