৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩ | ১৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

টেকনাফে ল্যাপটপ বিতরণকালে এমপি বদি

প্রাইমারী স্কুলে শিক্ষার মানোন্নয়নে সার্বিক পদক্ষেপ নেওয়া হবে

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফে সরকারী প্রাথমিক বিদ্যালয় সমুহে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি উপস্থিত হয়ে এসব ল্যাপটপ বিতরণ করেন।
৭ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় টেকনাফ উপজেলা পরিষদ হলরোমে টেকনাফে সরকারী প্রাথমিক বিদ্যালয় সমুহে ল্যাপটপ বিতরণ উপলক্ষ্যে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ হোসেন ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি। বিশেষ অতিথি ছিলেন টেকনাফ উপজেলা পরিষদ ও উপজেলা শিক্ষা কমিটির চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শফিক মিয়া, পৌর মেয়র হাজী মোঃ ইসলাম ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মৌলানা রফিক উদ্দিন। এতে উপজেলার প্রাথমিক শিক্ষায় সরকারের অবদান নিয়ে স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমদাদ হোসেন চৌধুরী, প্রাথমিক শিক্ষায় শিক্ষক, বেঞ্চ, কর্মচারী এবং অবকাঠামোসহ বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও হ্নীলা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদুর রহমান। এতে প্রধান অতিথি বলেন, প্রাথমিক শিক্ষা হচ্ছে শিশুদের শিক্ষার আসল ভিত্তি। এই ব্যাপারে সকল শিক্ষকদের আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে। স্কুলের শিক্ষক সংকটের বিষয়ে তিনি জানান,বহিরাগত শিক্ষকরা নিয়োগ হয়ে এলাকায় আসার পূর্বেই বদলী হয়ে অন্যত্র চলে যান। তাই এই সংকট মোকাবেলা করতে হলে আমাদের শিক্ষিত ও যোগ্য ছেলে-মেয়ে গড়ে তুলতে হবে। আর যেসব স্কুলে পর্যাপ্ত বেঞ্চ ও ঘেরা-বেড়া নেই তা সমাধানের পদক্ষেপ নেওয়ার পাশাপাশি প্রাইমারী স্কুল সমুহের শূন্য পদে দপ্তরী নিয়োগের বিষয়টি দ্রুত বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়। পিএসসি পরীক্ষার জন্য সকলের সুবিধাজনক স্থানে আলাদা পরীক্ষা কেন্দ্র করার বিষয়ে সরকারের কাছে প্রস্তাবনা পেশ করা হবে বলে আশ্বস্থ করেন। এক কথায় অত্র উপজেলায় প্রাইমারী স্কুলের শিক্ষার মানোন্নয়নে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য,উপজেলার ৬৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে আগেই ১৬টিতে এবং আজ ৩৪ টিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রদত্ত ল্যাপটপ আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। ১৩টি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ না থাকায় ল্যাপটপ বিতরণ করা যায়নি। শীঘ্রই এসব বিদ্যালয়ে বিদ্যুতায়ন করে ল্যাপটপ বিতরণ করে অত্র উপজেলার প্রাইমারী স্কুল সমুহকে তথ্য প্রযুক্তির আওতায় আনা হবে বলে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।