২২ মে, ২০২৬ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৪ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

প্রাইভেট কারে গ্যাসের টাংকিতে ১০হাজার পিচ ইয়াবাঃকারসহ আটক-২

রায়হান সিকদার,(লোহাগাড়া): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের আরকান মহাসড়কে চুনতি বাজার হতে একটি প্রাইভেট কারের গ্যাসের টাংকির ভিতর তল্লাশি চালিয়ে ১০হাজার পিচ ইয়াবা ট্যাবলেট, কারসহ ২মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত মাদক বিক্রেতারা হল যথাক্রমে কুমিল্লা জেলার কতোয়ালী থানার নয়া পাড়া এলাকার মিছিল মিয়ার পুত্র মো: জুয়েল (২৫) ও শাহ্পুর এলাকার মোহাম্মদ আব্দুল মালেকের পুত্র মো: জাহাঙ্গীর আলম (৩২)। সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১নভেম্বর বেলা ১২টায় চুনতি জাঙ্গালিয়া নামক স্থানে চেকপোষ্টে থানা পুলিশের একটি টিম চট্টগ্রাম অভিমুখী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-২৬-৫১২৪) সিগন্যাল দিলে দ্রুত গাড়িটি ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা চালালে পুলিশ গাড়িটি ধাওয়া করে চুনতি বাজারে আটক করতে সক্ষম হয়। পরে স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীর সহযোগিতায় উল্লেখিত স্থান হতে কারের গ্যাসের টাংকির ভিতর হতে ১০হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে কারসহ ২মাদক বিক্রেতা আটক করে থানার হেফাজতে নিয়ে আসে। এ অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: শাহ্জাহান পিপিএম (বার), চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: আব্দুল জলিল ও এসআই আব্দুল আওয়াল। উক্ত ইয়াবা ট্যাবলেট গুলোর মূল্য আনুমানিক ৩০লক্ষাধিক টাকা হবে বলে থানাসূত্রে জানা গেছে। আটককৃত মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে লোহাগাড়া থানার ওসি মো: শাহ্জাহান পিপিএম (বার) জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।