মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

প্রশাসনের তদারকির অভাবেই স্মৃতিস্তম্ভে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে

শেয়ার করুন


ভাষার মাসে শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিকান্ড কোন ভাবেই মেনে নেওয়া যায় না। প্রশাসনের যথাযথ সুষ্ঠু তদারকির অভাবেই স্মৃতিস্তম্ভে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ স্মৃতিস্তম্ভে শহীদদের নাম লিপিবদ্ধ করা নিয়েও কক্সবাজারের প্রগতিশীল ও সুশীল সমাজের মাঝে নানা বিতর্ক রয়েছে।
বুধবার (১ মার্চ) বিকাল ৫টার দিকে কক্সবাজার পৌরসভা চত্বরে আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
প্রগতিশীল সংগঠন সমূহের ব্যানারে আয়োজিত সমাবেশে বক্তারা আরো বলেন, কক্সবাজারে মহান মুক্তিযুদ্ধে শহীদ শুভাষ-ফরহাদসহ বাদ পড়া সকল শহীদদের নাম স্মৃতিস্তম্ভে যুক্ত করে ২৬ মার্চের মধ্যে স্মৃতিস্তম্ভটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করতে হবে। পাশাপাশি কক্সবাজার শহরের পালের দোকান সংলগ্ন পুরাতন শহীদ মিনারও সংরক্ষণের জন্য প্রশাসনের প্রতি দাবী জানানো হয়।
জেলা উদীচীর সভাপতি কল্লাণ পালের সভাপতিত্বে ও জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক পাভেল দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অর্পন বড়ুয়া, জেলা উদীচীর সহ সাধারণ সম্পাদক বোরহান মাহমুদ, জেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শয়ন কান্তি বিশ্বাস, সিটি কলেজ ছাত্র ইউনিয়নের আহ্বায়ক তনয় দাশ, উদীচী কক্সবাজার সরকারী কলেজ সংসদের সভাপতি জাহেদুল হক সুমন প্রমূখ। এ সমাবেশে সংহতি জানান কক্সবাজার প্রগতি লেখক সংঘের কবি কালাম আযাদ। এছাড়াও এতে জেলা ছাত্র ইউনিয়ন নেতা সঞ্জয় বিশ্বাস, শুভজিৎ রুদ্র, মংবাহেন রাখাইন, মো. মোস্তাক, আবিদ, দুয়েল ও ঋত্বিকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

শেয়ার করুন