৭ মার্চ, ২০২৬ | ২২ ফাল্গুন, ১৪৩২ | ১৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

‘প্রবাল দ্বীপে একদিন’ ভ্রমণ প্রতিযোগিতায় প্রথম হলেন শাহেদ মিজান

 


কক্সবাজার অনলাইন প্রেসক্লাব ও কক্সবাজার অনলাইন নিউজপোর্টাল এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘প্রবাল দ্বীপে একদিন’ শীর্ষক ২০১৬ সালের সেন্টমার্টিন ভ্রমণের রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন তরুণ সংবাদকর্মী শাহেদ মিজান। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন কক্সবাজার সময়ের এমরান ফারুক অনিক এবং তৃতীয় স্থান অধিকার করেছেন আতিক রহমান মানিক। এক বছর পর ২৪ মার্চ দরিয়ানগরে কক্সবাজার অনলাইন প্রেসক্লাব ও কক্সবাজার অনলাইন নিউজপোর্টাল এসোসিয়েশনের আয়োজিত বার্ষিক পিকনিকে তিন বিজয়ীকে ক্রেস ও পুরস্কার প্রদান করা হয়েছে।
তরুণ উদীয়মান সংবাদকর্মী শাহেদ মিজান বর্তমানে কক্সবাজার নিউজ ডটকম’র (সিবিএন) চীফ রিপোর্টার এবং এডমিন হিসেবে নিয়োজিত রয়েছেন। একই সাথে তিনি কক্সবাজারের আলোচিত দৈনিক সকালের কক্সবাজারেরও চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন।


সূচনালগ্নে কক্সবাজার সময়ের মাধ্যমে অনলাইন সাংবাদিকতায় প্রবেশ করেন শাহেদ মিজান। এরপর সিটিএন ডটকমের চীফ রিপোর্টার হিসেবে দু’বছর কাজ করেছেন। সর্বশেষ কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন) এ কাজ করে যাচ্ছেন। এছাড়াও অধুনালুপ্ত সাড়া জাগানো জাতীয় অনলাইন বাংলামেইলের কক্সাবাজার প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ভবিষ্যতে সাংবাদিকতায় ভালো কাজ করতে সকলের দোয়া চেয়েছেন মহেশখালীর সন্তান শাহেদ মিজান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।