১০ মে, ২০২৬ | ২৭ বৈশাখ, ১৪৩৩ | ২২ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকারঃস্হানীয় সাংসদ প্রফেসর ড.নদভী


চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনর, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান, প্রখ্যাত আলেমেদ্বীন ও গবেষক,সাতকানিয়া-লোহাগাড়ার উন্নয়নের সফল কান্ডারী, প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী এম.পি বলেছেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার ও শিক্ষাবান্ধব সরকার। এ সরকার জনগণের এবং দুঃখী মানুষের। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।৭ জানুয়ারী দুপুরে দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্টান গারাংগিয়া রব্বানী মহিলা(ডিগ্রী) মাদরাসার মাঠ প্রাঙ্গণে মাদ্রাসার ৩য় তলা ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্হাপন, এতিম বালিকাদের বস্ত্র বিতরণ ও মা সমাবেশ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন। অনুষ্টানে সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট আলেমেদ্বীন শাহজাদা আলহাজ্ব মমতাজুল হক ছিদ্দিকি। অনুষ্টানে আরো উপস্হিত ছিলেন শাহজাদা আলহাজ্ব আনোয়ারুল হক ছিদ্দিকি,সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল আলম, সাতকানিয়া সদর ইউপির চেয়ারম্যান মোহাম্মদ নেজাম উদ্দিন, ঢেমশা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রিদুওয়ান, সাংসদের একান্ত সচিব ও সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও তারুণ্যের অহংকার এরফানুল করিম চৌধুরী, চট্টগ্রাম জেলার এপিপি এডভোকেট মোহাম্মদ কামাল উদ্দিন, সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সওদাগর, সোনাকানিয়া ইউপি সদস্য মনির, সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামী- যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ খাঁন রাজু, ইউনিয়ন যুবলীগ নেতা সালাহ উদ্দিন, মোস্তাফিজুর রহমান প্রমুখ। অনুষ্টান শেষে সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি গারাংগিয়া রব্বানী মাদ্রাসার ৩য় তলা নির্মাণের জন্য মাদ্রাসার কর্তৃপক্ষের হাতে ১৪ লক্ষ টাকার অনুদান তুলে দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।