২৬ জুলাই, ২০২৬ | ১১ শ্রাবণ, ১৪৩৩ | ১১ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এমপি বদির কৃতজ্ঞতা ও অভিনন্দন


কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক,উখিয়া বঙ্গমাতা ফজিলাতুনেচ্ছা মুজিব মহিলা কলেজের ভবন ও নাফ ট্যুরিজম পার্ক সহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধন করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি।
এক অভিনন্দন বার্তায় এমপি বদি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দিন বদলের সনদ বাস্তবায়নের লক্ষ্যে এই কক্সবাজার সফর মাইলফলক হিসেবে কাজ করবে। বিশেষ করে উখিয়া-টেকনাফের প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ দৃষ্টি রয়েছে তা গতকালের জনসভায় প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রমানিত হয়েছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর আন্তরিকতায় আগামী ১ বছরের মধ্যেই নাফ ট্যুরিজম পার্ক ও সাবরাং এক্সক্লুসিভ জোনের কাজ শেষ হবে। সেই সাথে ২০১৯ সালের নির্বাচনেও নৌকা প্রতীকে আবারো এই আসন উপহার দিতে পারবেন বলেও দৃড় প্রত্যয় ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী যে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন সে যুদ্ধের সারথী হিসেবে উখিয়া-টেকনাফকে মাদকমুক্ত করতে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।